টাক বলতে চুলের অভাবকে বোঝায়, বিশেষ করে মাথার তালুর চুল। মাথার চুল ক্রমাগত হালকা হয়ে যাওয়ার মাধ্যমে সাধারণত টাক হওয়া প্রকাশ পায়। পুরুষের ক্ষেত্রে এটি অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া বা ‘পুরুষের টাক’ নামে পরিচিত। পুরুষদের এই সমস্যা একটু বেশি দেখা দেয়। আর এই টাকের কারণে অনেকে তাদের ‘টেকো’ বলে।